রেজিস্টার্ড হকার ছাড়া আর কেউ রাস্তায় বসতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নিবন্ধনকৃত (রেজিস্টার্ড) হকার ছাড়া আর কাউকে বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। দীর্ঘস্থায়ী এই সংকট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি। রোববার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী…
