ত্রয়োদশ সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্বে ধস: ৮৫ প্রার্থীর মধ্যে জয়ী মাত্র ৭
দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও জাতীয় রাজনীতির নীতিনির্ধারণী পর্যায়ে তাদের সরাসরি অংশগ্রহণের চিত্রটি এবার বেশ হতাশাজনক। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২ হাজারের বেশি প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র ৮৫ জন, যা মোট প্রার্থীর মাত্র ৪ শতাংশের কাছাকাছি। গত ৫৪ বছরের সংসদীয় ইতিহাসে এটিই নারীর সর্বনিম্ন অংশগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে…
