গণমাধ্যমের খণ্ডিত ফলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে প্রচারিত তথ্যে বিভ্রান্ত বা হতাশ না হওয়ার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির উল্লেখ করেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে যেভাবে খণ্ডিত উপস্থাপনা…
