মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে ডিসি অফিসে হেনস্তার অভিযোগ
মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে রোববার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা স্বতন্ত্র প্রার্থী…
