বগুড়ায় স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই জামায়াত নেতাকর্মী আটক
বগুড়া-৬ (সদর) আসনের অন্তর্গত শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে দুই জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—বগুড়া শহর জামায়াতের ২নং ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস এবং দলের কর্মী আবদুল বারী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে ১০-১৫ জনের…
