বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এখন কী হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও নবগঠিত ‘সংবিধান সংস্কার পরিষদ’ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা কেবল এমপি হিসেবে শপথ নিলেও প্রস্তাবিত এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থাকেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সংবিধানে এই পরিষদের শপথ নেওয়ার কোনো আইনি বিধান নেই।…
