সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য দেবেন: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। সালাহউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না। এরই অংশ…
