ভারতে অবস্থানরত হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত চেয়ে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা জুলাই ঐক্যের
জুলাই গণহত্যা এবং ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতের কথিত রাজনৈতিক হস্তক্ষেপ ও গণমাধ্যম ষড়যন্ত্রের অভিযোগে ‘জুলাই ঐক্য’ ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়।…
