সরকারি হাসপাতালের দালাল চক্র ও টেস্ট বাণিজ্য স্থায়ীভাবে বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা এবং নামমাত্র পরীক্ষায় কমিশন বাণিজ্য স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি স্বাস্থ্য খাতের আর্থিক অনিয়ম ও কেনাকাটায় অপচয় রোধে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। বুধবার (২৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি নিরসন: সর্বজনীন স্বাস্থ্যসেবার উপযোগী সেবা…
