সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজার ইস্যুর কোনো সম্পর্ক নেই: তথ্য উপদেষ্টা

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে হযরত শাহজালাল (র.)-এর মাজার সংক্রান্ত কোনো ইস্যুর সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এই বদলিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমান বা ধারণার ওপর নির্ভর না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের…

Read More

অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং রোধে কঠোর সাজার বিধান, সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল’ উত্থাপন

দেশে অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার রোধে জাতীয় সংসদে কঠোর সাজার বিধান রেখে নতুন একটি বিল আনা হয়েছে। ব্রিটিশ আমলের পুরোনো ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ রহিত করে যুগোপযোগী ‘জুয়া প্রতিরোধ’ আইন করতে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ পেশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদের অধিবেশনে উত্থাপন করেন।…

Read More

আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহদী আমিন

সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে যেমন জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে গৃহীত হচ্ছেন বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সুষম ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ফলে দীর্ঘ সময় পর বিশ্ব দরবারে বাংলাদেশ একজন…

Read More

ঘরে বসেই ‘কৃষক অ্যাপে’ সরকারি গুদামে ধান বিক্রি করতে পারবেন কৃষকেরা: খাদ্য প্রতিমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে চালু হওয়া ‘কৃষক অ্যাপ’ বা অনলাইন সিস্টেমের মাধ্যমে এখন ঘরে বসেই সরকারি গুদামে ধান বিক্রি করা সম্ভব বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এই প্রযুক্তির ফলে কৃষকেরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারের কাছে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারছেন। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে যশোর-৪…

Read More

আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: ড. আ ন ম এহছানুল হক মিলন

দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যকার বৈষম্য দূর করতে আগামীতে সারা দেশের সব কটি শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা সম্পন্ন হতো। সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত…

Read More

মোহাম্মদপুরে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে দ্রুত চালু হবে কমিউনিটি পুলিশিং: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, আগ্রাসন ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে অত্যন্ত দ্রুততার সাথে ‘কমিউনিটি পুলিশিং’ সেবা চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরের রিং রোডে…

Read More

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা, নান্দাইলে ত্রাণ ও হুইলচেয়ার বিতরণকালে তথ্য প্রতিমন্ত্রী

স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, নান্দাইল অঞ্চলে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না এবং সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। শুক্রবার (১৯ জুন) বিকালে…

Read More

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে রাখা ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রী জেলা প্রশাসনকে এই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।…

Read More

পরীক্ষার ফল জালিয়াতিতে ৫ বছর কারাদণ্ড, জুয়া ও মাদক আইনসহ ৪ খসড়া অনুমোদন

দেশের পাবলিক পরীক্ষাগুলোতে ডিজিটাল জালিয়াতি রোধ এবং পরীক্ষার ফলাফল অবৈধভাবে পরিবর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে পাবলিক পরীক্ষার ফলাফল অবৈধভাবে পরিবর্তন বা এ সংক্রান্ত সংগঠিত চক্র তৈরি করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে…

Read More

বিদ্যমান আইন অনুযায়ী সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান নির্বাচনী আইন ও আইনি বিধিবিধান অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, দেশের প্রচলিত আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ এবং দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অযোগ্য। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে ঋণখেলাপি সংক্রান্ত এক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে…

Read More