র্যাব আগের মতো থাকছে না, পরিবর্তন হতে পারে নামও: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর আগের অবয়বে থাকছে না এবং সম্ভবত এই এলিট ফোর্সের নামও পরিবর্তন হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা বলেন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ…
