শিল্প ও বিনিয়োগে গতি আনতে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের বিনিয়োগ পরিবেশকে শক্তিশালী করতে এবং শিল্পখাতের বিদ্যমান বিভিন্ন সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা এই বৈঠককে সরকার এবং বেসরকারি খাতের মধ্যে নতুন এক কার্যকর সংলাপের সূচনা হিসেবে…
