উৎসুক জনতার সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়, ভালোবাসার জন্য জানালেন কৃতজ্ঞতা
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁর প্রতি সাধারণ মানুষের দেখানো ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিনি উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। জানা গেছে, জনাব তারেক রহমান জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এ…
