অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ নির্দেশ দেন। উচ্চপর্যায়ের এই বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের…
