আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) উপদেষ্টা ও সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল সোয়া ১০টায় প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় তিনি উপস্থিত সচিবদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। সচিবদের বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে…
