দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া ৩৭৮ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।…
