নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগ নেই: আদিলুর রহমান খান
আসন্ন নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে নিজের দৃঢ় আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অত্যন্ত…
