স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
আসন্ন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশে তিন দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে দেওয়া এক তথ্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবরণীতে উল্লেখ করা হয়, স্বাধীনতা…
