‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন’: ভোটারদের প্রতি তারেক রহমানের আহ্বান
বিএনপির চেয়ারম্যান এবং ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব তারেক রহমান ভোটারদের প্রতি তাদের ভোটাধিকার প্রয়োগের জোরালো আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে জনাব তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।…
