বাগেরহাটে ৩ শতাধিক হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
বাগেরহাটের মোংলায় তিন শতাধিক হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর শহরের হোটেল টাইগারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী…
