Abul Hossain

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার অন্যতম সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার হয়েছেন। রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই (ANI) এবং পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম ‘এই সময়’ এই গ্রেফতারির তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) অভিযান চালিয়ে ‘রাহুল’ ছদ্মনামে আত্মগোপনে থাকা…

Read More

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ভেতর থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। শাহবাগ থানা সূত্রে জানা যায়, দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা বাউন্ডারির ভেতরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় প্রধান ফটকের…

Read More

ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতা নির্ধারণ করেছে সরকার

মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের…

Read More

আগামীকাল থেকে কোচিং সেন্টার ও ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

সারা দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির শেষ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামসহ…

Read More

ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলি ও ককটেল হামলা: চা দোকানি গুলিবিদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন অফিসে এই হামলার ঘটনা ঘটে। এতে শুকুর আলী নামে এক স্থানীয় চা দোকানি গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪-৫ জন সশস্ত্র…

Read More

কক্সবাজারে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা; এলাকায় উত্তেজনা

কক্সবাজার শহরের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প সংলগ্ন দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গণেশ পাল (৩৫) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে এবং শহরের বড়বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে…

Read More

ইরান যুদ্ধের এক সপ্তাহ: ট্রাম্পের জন্য বাড়ছে ঝুঁকি ও দীর্ঘমেয়াদী সংকটের শঙ্কা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর এক সপ্তাহ পার হতেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই যুদ্ধ এখন নতুন নতুন ঝুঁকি ও অনিশ্চয়তা তৈরি করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিহত হওয়া এবং ইরানের প্রধান সামরিক…

Read More

খুলনায় ৫ বিদেশি পিস্তল ও ৯৬ গুলিসহ নারী আটক

খুলনা মহানগরীতে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে নগরীর লবণচরা থানার নিজখামার এলাকায় একটি বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে নিজখামার এলাকায়…

Read More

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: সৈয়দা রিজওয়ানা ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্ধতিগত কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকার সন্দেহে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (০৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের…

Read More

ট্রাম্পের ‘আত্মসমর্পণের’ নির্দেশ উড়িয়ে দিল তেহরান: ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং তেহরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশকে কঠোরভাবে প্রত্যাখ্যান ও উপহাস করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি এই তথ্য নিশ্চিত করেছেন। আসলানি জানান, ট্রাম্পের বিতর্কিত মন্তব্যগুলো তেহরানের নীতিতে কোনো পরিবর্তন…

Read More