লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে,…
