ঝিনাইদহে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় বিএনপি কর্মীর মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপি কর্মী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর গ্রামে নারী জামায়াত…
