রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী মির্জা ফখরুলকে তারেক রহমানের লাল গোলাপের শুভেচ্ছা

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সিইসির…

Read More

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন পরিচালনা কর্মকর্তা এএমএম নাসির উদ্দিন। ঘোষিত ফলাফলে দেখা যায়, নির্বাচন প্রক্রিয়ায় মোট ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর…

Read More

জ্বালানি তেলের মজুত দেড় মাস থেকে ছয় মাসে উন্নীত করার লক্ষ্য: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

বর্তমানে দেশে দেড় মাসের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সরকার এটিকে সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে ছয় মাসের মজুতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।…

Read More

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় কাতারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জিং পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বৈঠকে বাংলাদেশকে এক ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেন তিনি। বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক সাক্ষাতে তিনি…

Read More

সংসদীয় দলের বৈঠকে মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে দলের সকল সংসদ সদস্যকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার (১৯ আগস্ট) বিকালে জাতীয় সংসদ ভবনের নবমতলায় বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।…

Read More

দেশে চলমান বিদ্যুৎ সংকটের পেছনে বর্তমান সরকারের কোনো ধরনের দায় নেই: উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দেশে চলমান বিদ্যুৎ সংকটের পেছনে বর্তমান সরকারের কোনো ধরনের দায় নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিগত সরকারের দেড় দশকের লুটপাট ও অনিয়মের কারণে তৈরি এই সংকটে জনগণ কষ্টে থাকায় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময়…

Read More

সবাই মিলে কাজ করলে সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন সম্ভব: হাবিবুর রশিদ

সীমাবদ্ধতার মধ্যেও এলাকার উন্নয়ন সম্ভব, যদি সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করেন বলে মন্তব্য করেছেন রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে উল্লেখ করে তিনি এই জবাবদিহিতার জায়গা থেকেই উন্নয়নকাজে আত্মনিয়োগ করার গুরুত্ব তুলে ধরেন। বুধবার (১৯…

Read More
Image

ফারাক্কা চুক্তি নবায়নে দেশের স্বার্থ ও পানি নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা পানিসম্পদমন্ত্রীর

গঙ্গা পানি বণ্টন বা ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার, কৃষি, খাদ্যনিরাপত্তা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বর্তমান ভৌগোলিক ও জলবায়ুগত বাস্তবতায় দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে পানি নিরাপত্তাকে প্রধান লক্ষ্য ধরে সরকার চুক্তি নবায়নে কাজ করছে বলে জানান তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট)…

Read More

চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট বিভাগের চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা দিতে এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ জন চা-শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে রেইনকোট তুলে দেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে যৌথভাবে এই…

Read More

মিয়ানমারের বিবৃতির সঙ্গে বাংলাদেশ একমত নয়: মিয়ানমার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্পষ্ট বার্তা

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে মিয়ানমার সরকারের দেওয়া বিবৃতির সঙ্গে ঢাকা কোনোভাবেই একমত নয় বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজস্ব একটি জাতিগত পরিচয় রয়েছে এবং সেই পরিচয় নিশ্চিত করেই তাদের সম্মানজনক প্রত্যাবাসন হতে হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এক…

Read More