ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা, চালু হয়েছে বিশেষ হটলাইন
উপসাগরীয় অঞ্চলে উদ্ভূত সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রবিবার (১ মার্চ) এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ওমানি কর্তৃপক্ষ ও দূতাবাসের দেওয়া সব পরামর্শ কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক অস্থিরতার কারণে ওমানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা…
