জামায়াত উন্নয়নে নয়, মানুষের আবেগ নিয়ে খেলে: আন্দালিব রহমান পার্থ
ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেছেন, দলটি উন্নয়নে বিশ্বাস করে না, বরং মানুষের আবেগ নিয়ে খেলে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। পার্থ…
