উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে: সিলেটে তারেক রহমান
বিগত বছরগুলোতে উন্নয়নের নামে দেশের বিপুল পরিমাণ সম্পদ লুট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনাব তারেক রহমান তাঁর বক্তব্যে ষড়যন্ত্রকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশে ও বিদেশে…
