বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলেন হাইকোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের ফলাফল নিয়ে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন। আদালতে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম। শুনানির পর…
