লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ: তদন্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি এ্যানির
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতল এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, চরশাহী ইউনিয়নে মহিলা জামায়াতের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা স্থানীয় বিএনপি নেতা বোরহান উদ্দিনের…
