ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। বুধবার (২১ মে) সকালে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় সেনাপ্রধান জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর…
